শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির মহালছড়িতে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহলাপ্রু চৌধরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পরবর্তীতে উপজেলা বিএনপি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং একটি র‍্যালি বের করে উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

পরে উপজেলা মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউট, গার্লস গাইড এবং সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

বিকেলে উপজেলা প্রশাসন ও মহালছড়ি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মহালছড়ি একাদশ ১-০ গোলে উপজেলা প্রশাসন দলকে পরাজিত করে। পরে উপজেলা শিল্পকলা একাডেমি ও খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *