বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা জোনের আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে শীতার্ত ও অসহায় ৩০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবীর নেতৃত্বে প্রায় ৩৫০ জন পাহাড়ি ও বাঙালি জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় প্রয়োজন অনুযায়ী রোগীদের ওষুধও সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ হোসেন, পিএসসি-জি, মেজর গাফ্ফারুজ্জামান, পিএসসি এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ অঞ্চলে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক অত্যন্ত প্রশংসনীয়।”

বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *