শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

রাঙামাটিতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অভিযান

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাঙামাটির রাজস্থলীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দূর করতে এবং বাজার মনিটরিংয়ের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের নেতৃত্বে উপজেলা সদর ও রাজস্থলী বাজারে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে ‘আয়েশা অয়েল’, ‘মিনহাজ স্টোর’ ও ‘মোঃ নোমান’-এর তেলের দোকানকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘মৃদুল স্টোর’ নামে একজন সার ডিলারকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে রাজস্থলী বাজারের দুটি পোল্ট্রি মুরগির দোকানকে আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার জন্য মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বিভিন্ন দোকান মনিটরিং এবং ব্যবসায়ীদের দিক-নির্দেশনা প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *