বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

রাঙামাটিতে ৪৫ বিজিবির প্রস্তুতি নির্বাচন নিরাপদ করতে

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।
0-3840x2160-0-0-{}-0-12#

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বরকলে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৫ বিজিবি) বরকল ব্যাটালিয়ন একটি সংবাদ সম্মেলন করেছে। জোন সদরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মীরা।

৪৫ বিজিবি বরকল ব্যাটালিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর হোসেন সাগর জানান, বাহিনী নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগে সক্রিয় ভূমিকা রাখার জন্য প্রস্তুত রয়েছে।

জোন কমান্ডার বলেন, “নির্বাচনকালীন দায়িত্ব পালনে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। ৪৫ বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবে এবং সকল প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।”

তিনি আরও জানান, ব্যাটালিয়ন জেলার তিনটি উপজেলায় ১০টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সংসদীয় আসন-২৯৯ রাঙামাটির বরকল, জুরাছড়ি এবং লংগদু উপজেলায় প্রতিটি উপজেলায় একটি করে বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ৫টি প্লাটুন বিজিবি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে মোতায়েন থাকবে।

বিজিবি জানিয়েছে, ভোটাররা নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে তারা অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। পাশাপাশি জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ বাড়ে।

জোন কমান্ডার আরও বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার বা অন্য কোনো অপরাধ যাতে নির্বাচনে প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি তৎপর। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমও বাড়ানো হয়েছে।

৪৫ বিজিবি বরকল ব্যাটালিয়ন জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে তারা জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *