বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ

রাঙামাটির বরকলে জেলেদের জিম্মি করে অর্থ ও মালামাল লুটের অভিযোগ

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বরকল উপজেলায় পাহাড়ি এলাকায় আবারও অস্থিরতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সশস্ত্র একটি সংগঠনের সদস্যরা জেলেদের জিম্মি করে নগদ অর্থ ও বিভিন্ন মালামাল লুট করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরকল উপজেলার কুরকুটি ছড়ি এলাকার হাওয়াভবন টিলা ও বরুনাছড়ি এলাকায় প্রতিদিনের মতো কয়েকজন জেলে রাতে মাছ ধরছিলেন। এ সময় নদীপথে ট্রলারে করে আসা ১০ থেকে ১২ জনের দুটি সশস্ত্র দল জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা, মাছ ধরার জাল, ইঞ্জিনচালিত ট্রলার, সোলার প্যানেল ও ব্যাটারিসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, লুট করা মালামালের আর্থিক মূল্য প্রায় ১৫ লাখ টাকার বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে জানান, সশস্ত্র ব্যক্তিরা তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার পাশাপাশি প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দেওয়ার নির্দেশ দিয়ে যায়। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এতে করে এলাকায় সাধারণ পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে শুভলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

তবে বরকল থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *