শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

রাঙ্গামাটিতে নিরাপদ সড়ক ও আধুনিক ট্রাফিক সচেতনতা জেলা পুলিশের কর্মসূচি

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে “ট্রাফিক সচেতনতা কর্মসূচি–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।  শনিবার ( ১৬ মে)  বিকাল ৪ ঘটিকায় রাঙ্গামাটির লেক ভিউ গার্ডেনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের  মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান, এমপি। বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, রাঙ্গামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন সহ রাজনৈতিক  দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা , কর্মচারী,  উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দিন দিন বাড়তে থাকা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পর্যটননির্ভর রাঙ্গামাটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের প্রয়োজনীয়তা এবং নিরাপদ যান চলাচল বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা চলমান থাকবে । সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাঙ্গামাটিতে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠবে এ বিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে।  বক্তারা আরও বলেন,  নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সচেতন নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ। তাই সাধারণ জনগণ, পরিবহন চালক, শিক্ষার্থী ও পর্যটকদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে চালকদের তথ্য সংরক্ষণ, পরিচয় শনাক্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে এটি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা  প্রকাশ করেন। এসময় মন্ত্রী,  সিএনজি থ্রি-হুইলার চালকদের একটি ডিজিটাল ডাটাবেস উদ্বোধন করেন।, মোটরসাইকেল চালক দের মাঝে হেলমেট বিতরণ ও সচেতনাতা মূল্যক লিফলেট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *