বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস

রাঙ্গুনিয়ায় রাজানগরে বিশাল অজগর উদ্ধার: ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত

Reporter Name

মোঃ ইউসুফ, ​রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজনগর ইউনিয়নে লোকালয় থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে বন্যপ্রাণীটিকে বন বিভাগের সহায়তায় গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।

​আজ ৯ই জুলাই (বৃহস্পতিবার) সকালে রাজনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালিমপুর সাত গড়িয়া পাড়া জামে মসজিদের পাশে স্থানীয় বাসিন্দারা প্রথম এই বিশাল অজগরটি দেখতে পান। লোকালয়ে এত বড় সাপ দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।সাপটি দেখার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান রাজনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসীম উদ্দিন লিটন। তিনি স্থানীয় উৎসুক জনতাকে শান্ত করেন এবং তাদের সহযোগিতায় অত্যন্ত সতর্কতার সাথে সাপটিকে কোনো প্রকার আঘাত না করে, সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারের পর সাপটিকে দ্রুত রাণীরহাট ইছামতি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

ইছামতি রেঞ্জ কর্মকর্তা সাপটিকে গ্রহণ করে তার শারীরিক সুস্থতা নিশ্চিত করেন।সাপটি সম্পূর্ণ সুস্থ থাকায় সেটিকে তার নিরাপদ ও স্বাভাবিক প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বন বিভাগের তত্ত্বাবধানে অজগরটিকে ঠান্ডাছড়ি বনের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।বন্যপ্রাণী পিটিয়ে না মেরে তা রক্ষায় জসীম উদ্দিন লিটনের এমন দায়িত্বশীল, সচেতন এবং মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইছামতি রেঞ্জ কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসী। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এমন দৃষ্টান্ত অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *