বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ

রাজস্থলীতে অবৈধ ইটভাটায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাঙামাটির রাজস্থলী উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজপাড়া ও বরইছড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, কলেজপাড়া এলাকায় অবস্থিত কেবিডব্লিউ এবং বরইছড়ি গ্রামের বিআরবি নামের দুটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় বৈধ নথিপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ অপরাধে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্কনা প্রভা। অভিযানে সহায়তা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম।

জরিমানা আদায়ের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্কনা প্রভা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইটভাটা দুটির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার কঠোর নির্দেশ দেন।

অভিযানকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *