বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

রাজস্থলীতে উত্তম মৎস্য চাষ ও কার্প মাছের মিশ্র চাষ বিষয়ে প্রশিক্ষণ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

২০২৫–২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় রাজস্থলীতে ‘উত্তম মৎস্য চাষ অনুশীলন’ ও ‘কার্প জাতীয় মাছের মিশ্র চাষ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজস্থলী উপজেলা ডরমিটরিতে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা মৎস্য দপ্তর-এর জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ও রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ এরশাদ বিন শহিদ এবং রাঙামাটি সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান। এ ছাড়া রাজস্থলী উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী চিংনুমং মারমাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রশিক্ষণে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ২০ জন নির্বাচিত মৎস্য চাষী অংশগ্রহণ করেন। সেশনগুলোতে উত্তম মৎস্য চাষ অনুশীলন, কার্প জাতীয় মাছের মিশ্র চাষ পদ্ধতি, মাছের রোগবালাই দমন এবং আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *