শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয় দীঘিনালায় হোটেলে অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজস্থলীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আইজিএ ঋণ সহায়তার চেক বিতরণ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়বর্ধক কার্যক্রম (আইজিএ) ঋণ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা শান্তির আলো উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এবং সিসিডিবি-সিপিআরপি বান্দরবানের অর্থায়নে এ কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে গাইন্দ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়ার ৪টি সমিতির মাঝে মোট ৮ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়।

শান্তির আলো উন্নয়ন সংস্থার উপজেলা ম্যানেজার ভিনেট দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা।

বক্তারা বলেন, ঋণ সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে স্থানীয় নারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা স্বাবলম্বী হতে পারবেন। ঋণের অর্থ উৎপাদনশীল কাজে বিনিয়োগের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন বলেও তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *