শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়

রাজস্থলীতে দীর্ঘদিন অচল পাবলিক টয়লেট, ভোগান্তিতে চালক-যাত্রী

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাস স্টেশন সংলগ্ন একমাত্র পাবলিক টয়লেটটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। এতে স্থানীয় যানবাহনের চালক ও দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, টয়লেটটির অবকাঠামো ও পানির সংযোগ থাকলেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও তদারকির অভাবে এটি বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। অথচ প্রতিদিন এই স্টেশন থেকে সিএনজি, মাহিন্দ্রা, মোটরসাইকেল ও বাসসহ শত শত যানবাহন চলাচল করে এবং বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করেন।

স্থানীয় বাইক, সিএনজি, মাহিন্দ্রা ও বাস চালকদের অভিযোগ, প্রয়োজনীয় অবকাঠামো থাকা সত্ত্বেও কেবল রক্ষণাবেক্ষণের অভাবে টয়লেটটি ব্যবহার করা যাচ্ছে না। গাড়ির সিরিয়ালের জন্য দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হওয়ায় তাদের চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে। একই সঙ্গে নারী ও বৃদ্ধ যাত্রীরাও শৌচাগারের অভাবে বেশি বিড়ম্বনায় পড়ছেন বলে জানান তারা।

স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ জনস্বার্থে দ্রুত টয়লেটটি সংস্কার করে ব্যবহার উপযোগী করার দাবি জানিয়েছেন। পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে একজন দায়িত্বপ্রাপ্ত রক্ষণাবেক্ষণকারী নিয়োগেরও দাবি তোলা হয়েছে।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, দায়িত্ব গ্রহণের পর বিষয়টি তার নজরে এসেছে। নির্বাচনজনিত ব্যস্ততার কারণে আগে উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। তবে অচিরেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এই পাবলিক টয়লেটটি ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *