বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

রাজস্থলীতে পাহাড়ধসের ঝুঁকি, বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিচ্ছে প্রশাসন

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন।

গত পাঁচ দিনের অব্যাহত বৃষ্টিতে উপজেলার ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে দেখা গেছে, ঝুঁকির মধ্যে থাকা অনেক পরিবার এখনও পাহাড়ের পাদদেশে বসবাস করছে।

পরিস্থিতি মোকাবিলায় বুধবার সন্ধ্যায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোর খোঁজখবর নেন এবং অতিবর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকি এড়াতে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে মাইকিং ও প্রচারণা চালানো হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজস্থলী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রদীপ ত্রিপুরা, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী মো. গোফরান এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা। প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি দলও সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় মাঠে প্রস্তুত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান বলেন, টানা ভারী বর্ষণে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার তিনটি ইউনিয়নে মোট নয়টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে প্রায় ৪০ জন বাসিন্দা এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত অন্যদেরও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *