শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশে মাইসছড়িতে পানিবন্দি ১৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দিল মহালছড়ি বিএনপি উপজেলা প্রশাসন ও মহালছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে পাকিজাছড়িতে বন্যার্ত দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ থানচিতে বন্যা দুর্গতদের পাশে উপজেলা প্রশাসন পানছড়িতে পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন পানছড়ির নালকাটা-শুকনাছড়ি সড়ক রাঙ্গুনিয়ায় রাজানগরে বিশাল অজগর উদ্ধার: ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন প্রবল বর্ষণে ঘরের দেয়াল ধস , গুরুতর আহত বৃদ্ধার জীবন বাঁচাতে দ্রুত এগিয়ে এলো মহালছড়ি জোনের সেনাবাহিনী তিন পার্বত্য জেলায় দুর্যোগ মোকাবিলায় পার্বত্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে জনস্বাস্থ্য অধিদপ্তর ফেনী নদী ও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে রামগড় ইউএনও লামায় ভারী বর্ষণে চাম্বি কলেজের বাউন্ডারি ওয়াল ধস, ঝুঁকিতে চারতলা ভবন রাজস্থলীতে পাহাড়ধসের ঝুঁকি, বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিচ্ছে প্রশাসন বন্যা দুর্গত মানুষের কাছে খাদ্য সহায়তা প্রদান করছে বিজিবির রাতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী লামায় পাহাড়ধসে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ রাঙামাটিতে দুর্গত মানুষের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল, তিন পার্বত্য জেলায় ১,৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ

সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশে মাইসছড়িতে পানিবন্দি ১৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দিল মহালছড়ি বিএনপি

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পাকিজাছড়ি এলাকায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়া প্রায় ১৫০টি পরিবারের মাঝে খাগড়াছড়ি আসনের এমপি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) মহালছড়ি উপজেলা বিএনপি ও মাইসছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। বন্যাকবলিত এলাকায় গিয়ে নেতাকর্মীরা পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে দেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক মো. বেলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, সদস্য সচিব মো. সোহেল আহম্মেদ শুভ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ফাইজুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আশ্রাফুল সাকিব, সদস্য মো. জাহিদুল ইসলাম জুয়েল, ছাত্রনেতা সূয মারমা সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পাকিজাছড়ি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে বিএনপির এই ত্রাণ সহায়তা দুর্গত পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *