মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প

রাজস্থলীতে পিডিবিএফের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাঙামাটির রাজস্থলীতে পল্লী দারিদ্র‍্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের নিয়ে ৩ দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা সহকারী প্রকল্প পরিচালক কার্যালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। উপজেলা সহকারী প্রকল্প পরিচালক মো. মাহবুব আলম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পিডিবিএফের সিনিয়র সহকারী পরিচালক ওয়ালীউল্লাহ তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, গ্রাম ও প্রত্যন্ত জনপদের নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেতৃত্ব বিকাশের মাধ্যমে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে সামাজিক উন্নয়ন কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের মোট ২০ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *