বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ছাতা মার্কার নুরুল ইসলাম বাচ্চু বিজয়ী মাটিরাঙ্গার অযোধ্যা বাজার সড়কটির বেহাল দশা ঈদগাঁও মাছ বাজার শেডে জন চলাচলের উভয় সড়ক উন্মুক্ত রাখার দাবি দীপেন দেওয়ানের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি লামায় ইউএনও এর আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু সাজেকে দুই শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ ও বিভিন্ন অনুদান প্রদান করেছে বিজিবি বান্দরবানে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নাইক্ষ্যংছড়ি থানার মোজাম্মেল হক পার্বত্য প্রতিন্ত্রীর উদ্যোগে দীর্ঘদিনের পানি সংকটের অবসান; ৫০টি খিয়াং পরিবারে স্বস্তি বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত রামগড়ে তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড পেল ৪৫৬ পরিবার লামায় সরকারি মাতামুহুরী কলেজে অনার্স-মাস্টার্স চালুর দাবি বিশ্বকাপ উন্মাদনায় খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শো-ডাউন শিক্ষার্থীদের সঞ্চয়মুখী করতে আজিজনগরে কৃষি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন বিশ্বকাপ ঘিরে রাঙ্গামাটিতে পতাকা বিক্রির ধুম প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে রামুতে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন

রামগড়ে তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড পেল ৪৫৬ পরিবার

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়

প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্বাচনী ইস্তেহার অনুযায়ী পাইলট প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় রামগড়ে ৪৫৬ পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

আজ (বুধবার ১৭ জুন) খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ১নং রামগড় সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড় লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ পাইলট প্রকল্প ফ্যামিলি কার্ড বিতরন কর্মসূচি উদ্বোধন করা হয়।

আজ সারাদেশে ১৯টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে ভার্চুয়ালী যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারই ধারাবাহিকতায় পাইলট প্রকল্পের আওতায় খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক আনোয়ার সাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি।

এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পাইলট প্রকল্পের আওতায় রামগড়ে তৃতীয় পর্যায়ে ৪৫৬টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অসহায় হতদরিদ্র পরিবারের নারীদের’কে স্বাবলম্বী করতে এ পাইলট প্রকল্পের উদ্যোগ গ্রহন করেছেন। এবং সামনে সকল উপজেলা ও পৌরসভা পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। এ কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা অথবা সমমূল্যের টিসিবি পণ্য পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোর্তজা আলী খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা সমাজ সেবা কর্মকর্তা আবু আবদুল্লাহ মো.ওয়ালী উল্লাহ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, রামগড় পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ সহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ ফ্যামিলি কার্ডের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *