বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ছাতা মার্কার নুরুল ইসলাম বাচ্চু বিজয়ী মাটিরাঙ্গার অযোধ্যা বাজার সড়কটির বেহাল দশা ঈদগাঁও মাছ বাজার শেডে জন চলাচলের উভয় সড়ক উন্মুক্ত রাখার দাবি দীপেন দেওয়ানের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি লামায় ইউএনও এর আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু সাজেকে দুই শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ ও বিভিন্ন অনুদান প্রদান করেছে বিজিবি বান্দরবানে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নাইক্ষ্যংছড়ি থানার মোজাম্মেল হক পার্বত্য প্রতিন্ত্রীর উদ্যোগে দীর্ঘদিনের পানি সংকটের অবসান; ৫০টি খিয়াং পরিবারে স্বস্তি বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত রামগড়ে তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড পেল ৪৫৬ পরিবার লামায় সরকারি মাতামুহুরী কলেজে অনার্স-মাস্টার্স চালুর দাবি বিশ্বকাপ উন্মাদনায় খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শো-ডাউন শিক্ষার্থীদের সঞ্চয়মুখী করতে আজিজনগরে কৃষি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন বিশ্বকাপ ঘিরে রাঙ্গামাটিতে পতাকা বিক্রির ধুম প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে রামুতে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন

বান্দরবানে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নাইক্ষ্যংছড়ি থানার মোজাম্মেল হক

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি

বান্দরবান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার মানবিক ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা মো. মোজাম্মেল হক। আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক পুলিশ কল্যাণ সভা শেষে জেলা পুলিশ সুপার মো. ওহাববু ইসলাম খন্দকারের হাত থেকে তিনি শ্রেষ্ঠ অফিসারের সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নাইক্ষ্যংছড়ি থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি মোজাম্মেল হক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের জন্য সহজ ও মানবিক পুলিশি সেবা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেন। তার নেতৃত্বে থানার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ওসি মো. মোজাম্মেল হক বলেন, “বান্দরবান জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় আমরা জনগণের পুলিশ হিসেবে সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। এই অর্জন শুধু আমার একার নয়, এটি সমগ্র নাইক্ষ্যংছড়িবাসীর। আমাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত করায় আমি জেলা পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন ও একটি নিরাপদ সমাজ গঠনে পুলিশ সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক এবং বাইশারীর সন্তান আবদুর রশিদ বলেন, “ওসি মোজাম্মেল হক নাইক্ষ্যংছড়ি থানার দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে দৃশ্যমান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষ তার সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন এবং নিজেদের সমস্যার কথা খোলামেলাভাবে তুলে ধরতে পারেন। একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করায় বান্দরবান জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই।”

স্থানীয় সচেতন মহলের মতে, জনসম্পৃক্ত পুলিশি কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণে তৎপরতা এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক আচরণের কারণে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে স্বীকৃতি পাওয়ায় উপজেলাবাসীর মধ্যেও সন্তোষ ও আনন্দের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *