শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু

Reporter Name

রামু প্রতিনিধি।।
কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির আক্রমণে মা ও তার শিশু কন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার আব্দুল করিম কলোনিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার বাসিন্দা আকরাম মিয়ার স্ত্রী আসমা বিবি (২৫) এবং তার তিন বছর বয়সী কন্যা মোহছেনা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে বন্য হাতির একটি দল লোকালয়ে প্রবেশ করে আব্দুল করিম কলোনিতে হামলা চালায়। এ সময় ঘরের ভেতরে থাকা মা ও মেয়ের ওপর হাতির দলটি আক্রমণ করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন বাবুল জানান, হাতির দলটি হঠাৎ করেই কলোনিতে ঢুকে পড়ে এবং এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *