শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী; পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব

রামুতে শব্দায়ন আবৃত্তি একাডেমির আয়োজনে আবৃত্তি-সঙ্গীত-নৃত্য কথামালা

Reporter Name

সোয়েব সাঈদ, রামু উপজেলা সংবাদদাতা।।
কক্সবাজারের রামুতে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও কথামালার নান্দনিক আয়োজন ‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’। প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, আবৃত্তি, উপস্থাপনা ও বক্তৃতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করে রামু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা পরিষদ।

গত শনিবার (১৬ মে) সন্ধ্যায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেয়। আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও কথামালার পরিবেশনায় শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা পরিষদের আহ্বায়ক মাস্টার মোহাম্মদ আলম। এ সময় রামুর সাহিত্যিক এরশাদুল হকের ‘ছন্দে গাঁথা ছড়া কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের মুখ্য আলোচক শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জসীম উদ্দিন বকুল বলেন, বাংলা ভাষার শুদ্ধ চর্চার মধ্য দিয়ে শিশু-কিশোরদের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। তিনি বলেন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির চর্চা সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে।

অধ্যাপক নীলোৎপল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, রামু সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রতীম বড়ুয়া, লেখক-গবেষক আকতারুল আলম, সাহিত্যিক এরশাদুল হক, নাট্যজন ও সংগীতশিল্পী বিভাষ সেনগুপ্ত জিগমী, সংস্কৃতিকর্মী গোলাম কবির, ব্যাংকার ননী গোপাল দে, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলা সভাপতি হাফেজ আহমদ, অধ্যাপক ইজত উল্লাহ, ধর্মদর্শী বড়ুয়া, সাংবাদিক আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান রাসেল, শিক্ষক নাজনিন আকতার মেরি, ব্যাংকার নুরুল আমিন ও সম্পাদক কামাল হোসেনসহ অনেকে।

স্বাগত বক্তব্যে রামু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা পরিষদের সদস্য সচিব রেজাউল আমিন মোরশেদ বলেন, শিশুদের শুদ্ধ উচ্চারণ ও সুন্দরভাবে কথা বলার অভ্যাস গড়ে তুলতেই এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পরিবার ও সমাজের ইতিবাচক চর্চা শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শব্দায়ন আবৃত্তি একাডেমির সহকারী পরিচালক ও জ্যেষ্ঠ প্রশিক্ষক মিনহাজ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী পরিবেশনায় শিক্ষার্থীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা যুগল আবৃত্তি পরিবেশন করে। পরে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা আবৃত্তি, নৃত্য, গান ও উপস্থাপনায় অংশ নেয়।

সভাপতির বক্তব্যে মাস্টার মোহাম্মদ আলম বলেন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির চর্চা শিশুদের মানবিক গুণাবলি বিকাশে সহায়তা করে। তিনি বলেন, শুদ্ধ সংস্কৃতির চর্চা সম্প্রীতি ও সৌন্দর্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *