রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

এম. এ. রহমান সীমান্ত

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার (অজঝঅ) এক শীর্ষ কমান্ডারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জাহিদ হোসেন ওরফে লালু। তিনি আরসার একজন সক্রিয় কমান্ডার বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে তার কাছ থেকে একটি ফাইভ স্টার পিস্তল এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১ (ওয়েস্ট) সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, জাহিদ হোসেন দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবসা এবং ক্যাম্পের অভ্যন্তরে আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। তিনি ক্যাম্পের বিভিন্ন ব্লকে অপরাধী নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতেন বলেও জানা গেছে।

সূত্র আরও জানায়, আরসার সাবেক প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে সংঘটিত একাধিক সহিংস ঘটনা ও অস্ত্র পাচারের সঙ্গে তার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্য রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্যাম্প এলাকায় রাষ্ট্রবিরোধী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছিল সে। এ লক্ষ্যে বিভিন্ন অপরাধী গ্রুপের সঙ্গে গোপন যোগাযোগ ও বৈঠক করছিল বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে তার সহযোগী, অস্ত্র সরবরাহকারী ও আরসার অন্যান্য সক্রিয় সদস্যদের শনাক্তে অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *