বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

লংগদুতে উপজেলা প্রেস ক্লাব ভবন নির্মাণে সেনাবাহিনীর সহায়তা

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।

রাঙ্গামাটির লংগদু উপজেলায় উপজেলা প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের পক্ষ থেকে ঢেউটিন সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লংগদু জোনের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় জোন স্টাফ অফিসার (জেডএসও) মেজর আল জাকারিয়া জন উপজেলা প্রেস ক্লাব সংস্কার ও নির্মাণ কার্যক্রমের জন্য ১৯ হাজার টাকা মূল্যের পাঁচ বান ঢেউটিন হস্তান্তর করেন।

এ সময় লংগদু জোনের পক্ষ থেকে দেওয়া ঢেউটিন গ্রহণ করেন লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. এখলাস মিয়া খান এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

প্রেস ক্লাব কর্তৃপক্ষ উপজেলা পর্যায়ে সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনায় সহায়ক অবকাঠামো উন্নয়নে সেনাবাহিনীর এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় পর্যায়ে সম্প্রীতি, উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে লংগদু জোনের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *