শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা বাঘাইছড়ি এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে বিজ্ঞান ল্যাব ও লাইব্রেরি উদ্বোধন অসহায় বৃদ্ধার পাশে রাঙামাটি জেলা ছাত্রদল নেতা বান্দরবানে এসএসসি উত্তীর্ণ ১৬৮ শিক্ষার্থীকে সংবর্ধনা লক্ষ্মীছড়িতে লজ্জাবতী বানর উদ্ধার দুর্গম পাহাড়ের ৬১ ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে আলো হিমছড়িতে আড়াই লাখ টাকার সড়ক নির্মাণের তিন দিনেই ইট সরে যাওয়ার অভিযোগ কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয় দীঘিনালায় হোটেলে অভিযান, মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

লংগদুতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে।

নির্বাচনের দিন প্রত্যন্ত ও দুর্গম এলাকার ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সেনাসদস্যরা বিভিন্ন স্থানে টহল জোরদার করেন। একই সঙ্গে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচলে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ফলে এলাকায় শান্ত ও স্থিতিশীল পরিবেশ বজায় ছিল এবং ভোটগ্রহণ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়। স্থানীয় কয়েকজন ভোটার জানান, নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে তারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনকালে এ ধরনের পেশাদার দায়িত্ব পালন গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সহায়ক ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *