রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম রাজস্থলীতে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা ও আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হিসাবে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসাবে পার্বত্য জেলার বান্দরবানের লামায় বন বিভাগ লামা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

শনিবার (১৩ জুন) সকালে বৃক্ষ রোপন কর্মসূচিতে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, লামা সদর রেঞ্জ কর্মকর্তা এস এম কবির উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রব, স্টেশন অফিসার রনি পারভেজ সহ প্রমূখ। বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এবছর লামা উপজেলায় ৮০ হেক্টর জমিতে ২ লাখ গাছের চারা লাগানো হবে।

কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, “সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর সারা দেশে পাঁচ কোটি গাছ লাগানো হবে। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যত্ন নিতে হবে। পরিবেশ রক্ষা, ছায়া, ফল ও অক্সিজেনের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

অতিথিরা আরও বলেন, আসন্ন বর্ষা মৌসুমে লামায় প্রায় ২ লাখ বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে। এছাড়া বর্তমান সরকারের উদ্যোগে আগামী পাঁচ বছরে বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *