রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান

লামায় ১০৮ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৮ মার্চ) রাত প্রায় ১০টার দিকে লামা থানা পুলিশের একটি দল উপজেলার লামা মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন লামা থানার এসআই এস.এম. গোলাম কিবরিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা মাছ বাজারের পাকা সড়কের পূর্ব পাশে অবস্থিত ‘জহির স্টোর’-এর দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জহিরুল ইসলামকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা প্রস্তুতপূর্বক ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

আটক জহিরুল ইসলাম বান্দরবান জেলার বিলছড়ি এলাকার মৃত মোহাম্মদ আরব আলীর ছেলে বলে জানা গেছে।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান কামাল বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে লামা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *