শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

“শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি”— মাটিরাঙ্গায় সম্প্রীতি সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় স্থিতিশীলতা রক্ষায় সকল পর্যায়ের অংশীজনদের নিয়ে “সম্প্রীতি সভা” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় মাটিরাঙ্গা জোন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি, মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহেদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, উপ‌জেলা জামাআত আ‌মির আব্দুল জ‌লিল সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান, কার্বারি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করা এবং যেকোনো সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “খাগড়াছড়ি বৈচিত্র্যের জেলা। এখানে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকাটাই আমাদের সৌন্দর্য। আমরা কোনোভাবেই এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না। উন্নয়ন ও অগ্রগতির জন্য শান্তির কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, সাংবাদিক ও স্থানীয় সুধীসমাজকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে, যাতে কোনো স্বার্থান্বেষী মহল সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে না পারে।

সভা শেষে উপজেলা পুকুরপাড়ে একটি বৃক্ষরোপণ করেন তিনি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। একই সঙ্গে গুচ্ছগ্রামে রেশন বিতরণ কার্যক্রমও পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *