বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

১৭ বছর পর প্রাণ ফিরছে লোগাং শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

দীর্ঘ ১৭ বছর অবহেলা ও অযতেœ পড়ে থাকা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে পুনরায় প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনুল হোসেন ও ৪নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মাশরাফি (জীবন)-এর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর এ উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।

এ সময় পানছড়ি উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মিলন মিয়া উদ্যোগটিকে দল ও সমাজের প্রতি দায়িত্ববোধের প্রতিফলন বলে উল্লেখ করেন। লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো. কামাল পাশা উদ্যোগটির প্রশংসা করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সংস্কার কাজ শেষ হলে কার্যালয়টি আবারও সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং ইউনিয়ন বিএনপির কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *