November 25, 2026, 9:07 am
শিরোনাম :
দুই দিনের সফরে আগামীকাল খাগড়াছড়ি আসছেন অ্যাডভোকেট মাধবী মারমা এমপি খাগড়াছড়ি শহর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন রাজস্থলীতে আশিকা’র উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা

হিলির আরেকটি সেঞ্চুরিতে পিষ্ট বাংলাদেশ, সেমিতে অস্ট্রেলিয়া

Reporter Name

অন্যদের ব্যর্থতার মাঝে সোবহানা মোস্তারির ফিফটিতে দুইশর কাছাকাছি পুঁজি পেল বাংলাদেশ। কিন্তু বোলিংয়ে দাঁড়াতেই পারল না নিগার সুলতানার দল। দুর্দান্ত ব্যাটিংয়ে টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন অ্যালিসা হিলি। বিশাল জয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠল অস্ট্রেলিয়া।

উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয় ১০ উইকেটে। ভিশাখাপাত্নামে বৃহস্পতিবার ১৯৯ রানের লক্ষ্য ২৪.৫ ওভারেই পেরিয়ে যায় হিলির দল।

এই সংস্করণে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয় এটি। এক্ষেত্রে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও অস্ট্রেলিয়ার। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১৮ রানের লক্ষ্য ১০ উইকেট আর ৮৫ বল হাতে রেখে ছুঁয়ে ফেলেছিল তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা