November 24, 2026, 8:10 pm
শিরোনাম :
খাগড়াছড়ি শহর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন রাজস্থলীতে আশিকা’র উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান আশিকার

Reporter Name

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর
পার্বত্য চট্টগ্রামে নারী ও কিশোরীদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা, মানব পাচার, বাল্যবিবাহ এবং মাসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ ও সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়েছে।

রাঙামাটির কল্যাণপুরে উদ্যোগ রিসোর্স সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে নাগরিক সমাজের সংগঠনগুলোর সমন্বিত প্রচারণা ও গণমাধ্যমের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুশোভন চাকমা। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাকেশ চাকমা। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট উষাময় খীসা ও হেডম্যান অ্যাসোসিয়েশন রাঙামাটির সভাপতি শান্তি বিজয় চাকমা। এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য রাঙাবি তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থাপিত গবেষণায় বলা হয়, পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিভিন্ন জনগোষ্ঠীর নারী ও কিশোরীরা যৌন ও মানসিক নির্যাতন, প্রযুক্তিনির্ভর হয়রানি, অর্থনৈতিক নির্যাতন, জাতিগত বিদ্বেষ এবং উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার মতো নানা সহিংসতার শিকার হচ্ছেন। সামাজিক কুসংস্কার, দারিদ্র্য, ভাষাগত প্রতিবন্ধকতা, আইনি সচেতনতার অভাব ও দুর্গম যোগাযোগব্যবস্থা এসব প্রতিরোধে বড় বাধা হিসেবে কাজ করছে।

২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পরিচালিত গবেষণায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পাঁচটি উপজেলা এবং পাঁচটি জাতিগোষ্ঠীর মোট ২৬৩ জনের তথ্য সংগ্রহ করা হয়।

সভায় সহিংসতা প্রতিরোধে ভুক্তভোগীদের স্বাস্থ্যসেবা, আইনি ও মানসিক সহায়তা নিশ্চিত করা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রথাগত বিচারব্যবস্থায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় নেতৃত্ব ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় জোরদারের সুপারিশ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, শুধু আইনগত পদক্ষেপ নয়, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণার মাধ্যমেই এ ধরনের সহিংসতা প্রতিরোধ সম্ভব।

সভায় নারী সম্পদ নেটওয়ার্ক, বিভিন্ন নাগরিক ও কমিউনিটিভিত্তিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় কারবারিসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা