November 10, 2026, 10:02 am
শিরোনাম :
বান্দরবানে অগ্নিকাণ্ডে ১৬ বসতঘর ও দুই দোকান পুড়ে ছাই গুইমারায় বিএনপি কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক রাতের আগুনে পুড়ল জীবিকার শেষ সম্বল, দিশেহারা শাহীন খাগড়াছড়িতে প্রাণিসম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত লক্ষীছড়ি জোনের উদ্যোগে ইন্দ্রসিংপাড়ায় খাদ্যসহায়তা ও চিকিৎসাসেবা প্রদান রামগড়ে বজ্রপাতে, এক শিক্ষিকা সহ ১৬ শিক্ষার্থী আহত রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আজিজুর রহমান রুবেল খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বান্দরবানে যুব সংঘের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।
পার্বত্য অঞ্চলের যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশে উদ্বুদ্ধ করা এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি জোরদারের লক্ষ্যে বান্দরবানে স্থানীয় যুব সংঘের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর সেনা জোন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বান্দরবান সদর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসির পক্ষ থেকে বেতছড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বেতছড়া বাজার যুব সংঘের সদস্যদের হাতে একটি ফুটবল ও এক সেট জার্সি তুলে দেওয়া হয়।

এ সময় জোন কমান্ডারের পক্ষে বেতছড়া ক্যাম্প কমান্ডার স্থানীয় যুবকদের কাছে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন। আসন্ন ফুটবল টুর্নামেন্টে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ক্রীড়া সামগ্রী পেয়ে বেতছড়া বাজার যুব সংঘের সদস্যরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, এ ধরনের সহযোগিতা স্থানীয় যুবকদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়াবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষা, চিকিৎসা, আর্থসামাজিক উন্নয়ন ও ক্রীড়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান সদর সেনা জোন স্থানীয় যুবসমাজের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি জোরদারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা