November 23, 2026, 2:35 am
শিরোনাম :
বরকলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত, শুমারীর লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার পরিবার মহালছড়ি জোনের পক্ষ থেকে মাইসছড়ি বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী; প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নীরবে অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা; খাগড়াছড়ি পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শণ প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়, রাঙামাটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বাঙ্গালহালিয়াতে শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে মহতী ধর্মসভা অনুষ্ঠিত খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, গুইমারায় বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে গুইমারা উপজেলা বিএনপি। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে উপজেলার গুইমারা মডেল হাই স্কুল অডিটোরিয়াম এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। এ দিন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক চেতনার ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র ও জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের আদর্শ ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে গুইমারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সার্বিকভাবে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা