November 22, 2026, 12:26 pm
শিরোনাম :
প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়, রাঙামাটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বাঙ্গালহালিয়াতে শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে মহতী ধর্মসভা অনুষ্ঠিত খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা বেতছড়িতে বেড়েছে চুরি ও মাদক আতঙ্ক বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদগাঁওর এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত লংগদুতে পৈতৃক জমি দখল, লুটপাট ও প্রাণনাশেপ্রতিবাদে সংবাদ সম্মেলন লামায় আজিজনগর ছাত্রলীগ ও যুবলীগের মশাল মিছিলের ভিডিও নিয়ে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ পাহাড়ি জমিতে শীতকালীন সবজির বাম্পার ফলন; তামাক চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

গুইমারায় বিএনপি কার্যালয়ে আগুন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গভীর রাতে বিএনপির একটি দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে কার্যালয়ে আগুন দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কার্যালয়টি পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ ইউনিয়ন বিএনপির নেতারা। পরে তাঁদের উপস্থিতিতে বড়পিলাক এলাকায় বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ করেন। তাঁদের দাবি, ১০ নভেম্বরের ধর্মঘটকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা