বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

কক্সবাজারের চার আসনে ২৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

ঈদগাঁও প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সংশ্লিষ্ট আসনগুলো হলো— কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া), কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া), কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া):  এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আব্দুল কাদের, স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া): এই আসনে সর্বাধিক ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, খেলাফত মজলিসের প্রার্থী ওবাদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদের প্রার্থী এস এম রোকনুজ্জামান খান,
জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম, স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও):  এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ছয়জন প্রার্থী। তারা হলেন— বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াতে ইসলামীর প্রার্থী শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া, আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার, স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়া।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ): এই আসনে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচজন প্রার্থী হলেন— বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী,
ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত।
নির্বাচন কমিশনের ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী—মনোনয়নপত্র বাছাই  ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি৷  আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ  ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি৷
আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশের মতো কক্সবাজার জেলাতেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট একযোগে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *