বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন দুদকের মামলায় কারাগারে বান্দরবানের পিআইও, সাময়িক বরখাস্ত খাগড়াছড়িতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনা বাঘাইছড়িতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাকুয়াখালী গণহত্যা দিবস: ৩০ বছর পরও বিচারের দাবিতে স্বজনদের কর্মসূচি দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ নিজাম উদ্দিন, এমপি প্রতিনিধি আবুল হাশেম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজস্থলী উপজেলা সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভায় বক্তারা সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। মানুষ, পৃথিবী ও বৈশ্বিক সমৃদ্ধির লক্ষ্য অর্জন করতে হলে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা জরুরি। এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *