মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু।।
রাঙামাটির লংগদু জোন সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও স্থানীয় উন্নয়ন নিয়ে সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। দায়িত্ব পালনে সহযোগিতার জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, সুশীল সমাজ ও স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান তিনি।

সভায় বিদায়ী জোন কমান্ডার নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি-কে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় লংগদু এলাকার নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে উন্মুক্ত মতবিনিময় হয়। একই সঙ্গে স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন ও এলাকার উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। প্রয়োজনে লংগদু জোনের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার আহ্বান জানানো হয়।

সমন্বয় সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, ৩৪ বীরের অধিনায়ক, লংগদু জোনের জেডএসও, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের সদস্য, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *