শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আলীকদমে ইয়াবা সেবনের দায়ে চারজনের কারাদণ্ড সম্প্রীতি ও টেকসই উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই — পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চায়ের দোকান থেকে স্বাবলম্বী হওয়ার পথে আব্দুল জলিল, পাশে উপায় ফাউন্ডেশন মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু দীঘিনালায় ১ম স্কাউট লিডার কোর্সের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত। লামায় সড়কের বেহাল দশা,খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ বাঙ্গালহালিয়া সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্য প্রশিক্ষণে সনদ পেলেন ৩৮ প্রশিক্ষণার্থী বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযান: বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর শুভ উদ্বোধন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব, রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা দুর্গম পাহাড়ে চিকিৎসার আলো, ৩ শতাধিক মানুষের পাশে মহালছড়ি জোন কাপ্তাইয়ে ১৬ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত

দুর্গম পাহাড়ে চিকিৎসার আলো, ৩ শতাধিক মানুষের পাশে মহালছড়ি জোন

Reporter Name

মহালছড়ি প্রতিনিধি।।
সড়ক নেই, নেই কোনো যানবাহন। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে স্থানীয়দের বাড়িতে পৌঁছাতেই লাগে দুই থেকে তিন ঘণ্টা। অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাওয়া যেন তাদের জন্য এক কঠিন লড়াই। গুরুতর রোগীকে অনেক সময় কাঁধে করে ১০-১৫ কিলোমিটার দূরের মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিতে হয়।

এমন বাস্তবতায় দীর্ঘদিন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মহালছড়ি জোনের আওতাধীন দেবতাপুকুর এলাকার থলিপাড়া ও ছাতিপাড়ার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মহালছড়ি জোনের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুর্গম ওই এলাকায় দিনব্যাপী আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ বোরহান উদ্দিন বলেন, মহালছড়ির এই দুর্গম এলাকায় আগে কোনো ধরনের চিকিৎসাসেবা পৌঁছায়নি এবং কোনো মেডিকেল ক্যাম্পও হয়নি। বিষয়টি মহালছড়ি জোনের নজরে আসার পর দ্রুত মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

তিনি বলেন, “আজ তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। পাহাড়ের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। তারাও স্বাচ্ছন্দ্যে ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।”

স্থানীয়রা জানান, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে অসুস্থ হলেও অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। বিশেষ করে জরুরি অবস্থায় রোগীকে কাঁধে করে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। নিজেদের এলাকায় চিকিৎসাসেবা পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।

দুর্গম পাহাড়ের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা গেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *