শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে বিএনপির সহায়তা লক্ষ্মীছড়িতে মধু পূর্ণিমার অনুষ্ঠান পরিদর্শনে জোন কমান্ডার রাঙ্গামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধু পূর্ণিমা উদযাপন ঝোপঝাড়ে আচ্ছাদিত লামা-চকরিয়া সড়ক, বাড়ছে দুর্ঘটনা ও নিরাপত্তা উদ্বেগ রামগড়ে অসমাপ্ত উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খন্তাকাটা কেএফসি টেকসই অর্থনীতির জন্য নারীর ক্ষমতায়ন ও সুশিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম আবশ্যক: হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা গঠিত গুইমারায় জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করলেন সাংসদ- ওয়াদুদ ভূইঁয়া রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আলীকদমে ইয়াবা সেবনের দায়ে চারজনের কারাদণ্ড সম্প্রীতি ও টেকসই উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই — পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চায়ের দোকান থেকে স্বাবলম্বী হওয়ার পথে আব্দুল জলিল, পাশে উপায় ফাউন্ডেশন মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু দীঘিনালায় ১ম স্কাউট লিডার কোর্সের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত।

রামগড়ে অসমাপ্ত উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া রামগড় উপজেলায় বিভিন্ন অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম ও স্থাপনা পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সরকারি ও দলীয় সফরের অংশ হিসেবে তিনি রামগড় সদর ইউনিয়নের নূরপুর এলাকায় (তৈচালা পাড়া সংলগ্ন) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত আবাসিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি ভবনটির বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে এর বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পরে তিনি রামগড় কেন্দ্রীয় কবরস্থানসংলগ্ন অসমাপ্ত টাউন হল ভবন ও রামগড় লেক পরিদর্শন করেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপম কুমার চাকমা, এনডিসি, পিএসসি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সফরের অংশ হিসেবে শুক্রবার রাত ৮টায় শিল্পী কমিউনিটি সেন্টারে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ওয়াদুদ ভূঁইয়া। পরে রাত সাড়ে ৯টায় রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীমন্দিরে মন্দির পরিচালনা পরিষদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *