মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষীছড়িতে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত, ১০ জন আটক সামরিক মর্যাদায় নানিয়ারচরে নৌসদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য লক্ষ্মীছড়িতে কৃষি প্রশিক্ষণ শেষে উপকরণ ও সনদ বিতরণ দীঘিনালায় রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু মহালছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধন তথ্য যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান ইউএনওর দীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদান নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার তথ্য দিতে হবে, না পারলে কারণ জানাতে হবে: খাগড়াছড়ির ডিসি আনোয়ার সাদাত বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি ও ভারতীয় সিগারেট উদ্ধার গুইমারায় শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুলিশ হেফাজতে দুর্গম জনপদ লক্ষীছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্যাম ইউনিটের প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর চার দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পর্যটনকেন্দ্রে নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা জরুরি: ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল

বান্দরবানে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান জেলা শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক এবং যানজট কমাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বান্দরবান পৌরসভা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে পৌরসভার উদ্যোগে শহরের ট্রাফিক মোড় থেকে বান্দরবান বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান, ভাসমান হকারদের সামিয়ানা ও বিভিন্ন মালামাল সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি দোকানের নির্ধারিত সীমানার বাইরে ফুটপাতে মালামাল রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান পৌরসভার প্রশাসক মো. মনজুরুল হক। তিনি ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করে বলেন, প্রথম পর্যায়ে তাদের সতর্ক করা হচ্ছে। পুনরায় একইভাবে দখল করা হলে পৌরসভার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এতে পথচারীদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি শহরের যানজট কমবে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *