মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষীছড়িতে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত, ১০ জন আটক সামরিক মর্যাদায় নানিয়ারচরে নৌসদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য লক্ষ্মীছড়িতে কৃষি প্রশিক্ষণ শেষে উপকরণ ও সনদ বিতরণ দীঘিনালায় রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু মহালছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধন তথ্য যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান ইউএনওর দীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদান নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার তথ্য দিতে হবে, না পারলে কারণ জানাতে হবে: খাগড়াছড়ির ডিসি আনোয়ার সাদাত বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি ও ভারতীয় সিগারেট উদ্ধার গুইমারায় শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুলিশ হেফাজতে দুর্গম জনপদ লক্ষীছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্যাম ইউনিটের প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর চার দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পর্যটনকেন্দ্রে নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা জরুরি: ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল

মাটিরাঙ্গায় খাদে মালবাহী জিপ, চালক নিহত

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি জিপ খাদে পড়ে চন্দন দত্ত (৩৫) নামে চালক নিহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা যাওয়ার পথে আলুটিলা সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়ক এলাকার অমুল্য দত্তের ছেলে।

নিহতের চাচা বাবুল দত্ত জানান, চন্দন আবুল খায়ের কোম্পানির ডিলার এসএস ট্রেডার্সের স্বত্বাধিকারী শিবশংকর দে-এর মালবাহী জিপ চালাতেন। সকালে মালামাল নিয়ে মাটিরাঙ্গা ও গুইমারার উদ্দেশে রওনা হয়ে সাপমারা এলাকায় পৌঁছালে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার হারুন অর রশিদ জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দুর্গম ও গভীর এলাকায় দুর্ঘটনাটি ঘটায় প্রথমে চালকের সন্ধান পাওয়া যায়নি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী দল জিপের ভেতর থেকে চালক চন্দন দত্তের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় প্রথমে মরদেহের সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহের সন্ধান পাওয়া যায়।

মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল মুন্না জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *