মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; ভূক্তভোগীর তিব্র প্রতিবাদ মেঘ-পাহাড়-সমুদ্রের মেলবন্ধন মিরিঞ্জা ভ্যালি রাঙামাটিতে পুলিশের অভিযানে ৩৫ জন আটক রাজস্থলীতে ২৫ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত মাদক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান: রাজস্থলীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তারা লক্ষীছড়িতে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত, ১০ জন আটক সামরিক মর্যাদায় নানিয়ারচরে নৌসদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য লক্ষ্মীছড়িতে কৃষি প্রশিক্ষণ শেষে উপকরণ ও সনদ বিতরণ দীঘিনালায় রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু মহালছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধন তথ্য যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান ইউএনওর দীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদান নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার তথ্য দিতে হবে, না পারলে কারণ জানাতে হবে: খাগড়াছড়ির ডিসি আনোয়ার সাদাত বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি ও ভারতীয় সিগারেট উদ্ধার

দীঘিনালায় রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু

Reporter Name

মো. হাচান আল মামুন, দীঘিনালা।।
খাগড়াছড়ির দীঘিনালায় রেড ক্রিসেন্ট যুব (আরসিওয়াই) স্বেচ্ছাসেবকদের তিন দিনব্যাপী বেসিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) খাগড়াছড়ি ইউনিটের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করেছে রেড ক্রিসেন্ট যুব, দীঘিনালা উপজেলা টিম। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলবে।

প্রশিক্ষণে রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক নীতি, উদ্দেশ্য ও কার্যক্রমের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিভিন্ন কৌশল শেখানো হচ্ছে। দুর্ঘটনা, দুর্যোগ ও আকস্মিক জরুরি পরিস্থিতিতে আহত বা অসুস্থ ব্যক্তিকে তাৎক্ষণিক সহায়তা, নিরাপদে স্থানান্তর এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়ে স্বেচ্ছাসেবকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ ছাড়া দুর্যোগকালীন স্বেচ্ছাসেবী কার্যক্রম, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং মাঠপর্যায়ে দ্রুত সাড়া দেওয়ার বিভিন্ন বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষক হিসেবে রয়েছেন যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি জেলা ইউনিটের উপ-যুব প্রধান আব্দুল আল নোমান, বিভাগীয় প্রধান মো. জাহিদুল আলম ও যুব সদস্য নিধি চাকমা। প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করছেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান দুলাল হোসেন।

প্রশিক্ষণের সার্বিক সমন্বয় করছেন যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ব্রাঞ্চের দীঘিনালা ইউনিটের দলনেতা দূর্জয় বড়ুয়া (শান্ত)। এতে দীঘিনালা উপজেলা টিমের স্বেচ্ছাসেবকেরা অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *