রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান, বিজিবির পাশে থাকার অনুরোধ রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়িতে ভদন্ত সুমনা মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে প্রস্তুতি সভা অবঃ শিক্ষক কারী সিরাজের আর্থিক সহায়তার আবেদন রাজস্থলীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ইফা’র পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে লোকালয়ে আসা মেছোবিড়াল উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত আলীকদমে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন তিন শতাধিক মানুষ মহালছড়িতে দুর্গোৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি দীঘিনালায় খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কবাখালী ছাত্র একাদশ চ্যাম্পিয়ন ঈদগাঁওয়ে ইউনিটি কেয়ার হোমস পিএলসির উদ্বোধন নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার-সিমেন্ট ও অবৈধ কাঠ জব্দ রাজস্থলীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা দুর্গম পাহাড়ে শিক্ষার আলো, পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগ বাঘাইছড়িতে জমকালো প্রীতি ফুটবল ম্যাচে উগলছড়ি তরুণ সংঘের জয় লংগদুতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ

বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শফিক, রাকিব হোসেন ও ফজলু।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বদ্যকলোনি ও মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদকসংক্রান্ত অভিযোগসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাঁদের আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *