বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় দীঘিনালায় বিজিবির কঠোর নজরদারি, মোতায়েন ৩ প্লাটুন খাগড়াছড়িতে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা দুর্গম ধূপপানি পাড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘ধূপপানি শিশুকানন সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে বিজিবি, খাগড়াছড়ি সেক্টরে মোতায়েন ৬ প্লাটুন মধ্যরাতে রাঙ্গুনিয়া রেঞ্জারের অভিযানে সেগুন কাঠবোঝাই গাড়ি আটক দুর্গোৎসব উপলক্ষে ৬ দিনের জন্য স্থগিত সাজেক সড়ক অবরোধ গুইমারায় প্রেসক্লাবের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়, সাংবাদিকদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস অবশেষে লামায় হতে নিখোঁজ চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার তিন শিক্ষার্থী নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তায় ইয়াবা ৯৯ হাজার ৬৪০ পিস; যার মূল্য প্রায় ৩ কোটি টাকা লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা, হৃদ্‌রোগ নির্ণয়ে বাড়তি সুবিধা খাগড়াছড়ির ৬৮ পূজামণ্ডপে ২২ লাখ ৮৫ হাজার টাকা অনুদান খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লক্ষীছড়িতে ১৫ প্রান্তিক খামারিকে প্রাণিসম্পদ বিষয়ে প্রশিক্ষণ দিল সেনাবাহিনী মহালছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থা এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত দ্বিতীয় দফায় সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, ভোগান্তিতে ৩০ হাজার মানুষ পানছড়িতে ছয় পূজামণ্ডপে ৩ বিজিবির আর্থিক অনুদান

দুর্গোৎসব উপলক্ষে ৬ দিনের জন্য স্থগিত সাজেক সড়ক অবরোধ

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে সাজেক কারবারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। সাজেক মার্চালং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মার্চালং বাজারেও শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। ধর্মীয় এ উৎসবের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে দুই সংগঠনের পক্ষ থেকে সাময়িকভাবে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বিবৃতিতে কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে সংগঠন দুটির নেতারা জানান, তাদের এ কর্মসূচি কোনো রাজনৈতিক দলের প্রভাবে কিংবা কোনো জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধে নয়। সাজেকবাসীর নিরাপত্তা ও জানমালের সুরক্ষার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা আরও জানান, প্রশাসন সাজেকবাসীর দাবিগুলো পূরণ না করলে দুর্গোৎসব শেষে পুনরায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী কর্মসূচির বিষয়ে যথাসময়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এদিকে, সাজেকবাসীর তিন দফা দাবি ও শর্ত বাস্তবায়নের মাধ্যমে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠন দুটির নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *