বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

লামায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বন বিভাগের ‘জিরো টলারেন্স’ ঘোষণা

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় বন বিভাগের আওতাধীন বমু সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বন বিভাগ। এ লক্ষ্যে সোমবার (৫ জানুয়ারি) বমু বিট কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বনাঞ্চল রক্ষায় ‘জিরো টলারেন্স নীতি’ ঘোষণা করেন।

নীতির বাস্তব প্রয়োগের অংশ হিসেবে সকালে বমু সংরক্ষিত বনাঞ্চলের চুড়ইবিল এলাকায় সামাজিক বনায়নের আওতাধীন একটি স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিট কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন। এ সময় তাঁর সঙ্গে বনপ্রহরী দল উপস্থিত ছিলেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

উচ্ছেদ অভিযানের সময় স্থানীয় সামাজিক বনায়নের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপকারভোগী সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বিট কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, *“সংরক্ষিত বনাঞ্চল রাষ্ট্রীয় সম্পদ। এই বনভূমি রক্ষা করা আমাদের আইনগত ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে সংরক্ষিত বনাঞ্চলে কোনো ধরনের অবৈধ স্থাপনা, দখল কিংবা বন উজাড়ের চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”*

তিনি আরও জানান, বন আইন ১৯২৭ অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা নির্মাণ, দখল ও ভূমির অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪ (সংশোধিত) অনুযায়ী সামাজিক বনায়নের আওতাধীন জমি নির্ধারিত উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয় সচেতন মহল মনে করেন, বনভূমি দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিযানের জন্য বন বিভাগের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন এবং সাংবাদিক সমাজ।

স্থানীয়দের মতে, বন সংরক্ষণ কার্যক্রমকে টেকসই করতে নিয়মিত নজরদারি, কঠোর আইন প্রয়োগ এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বমু সংরক্ষিত বনাঞ্চলে পরিচালিত এই উচ্ছেদ অভিযান সে লক্ষ্যে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তারা মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *