বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

খাগড়াছড়িতে জাতীয় পার্টি ও জামায়াতের ৬১ নেতাকর্মী বিএনপিতে যোগদান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে জাতীয় পার্টির পদধারীসহ ৬১ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জেলা সদরের কলাবাগান এলাকার বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় পার্টির পাশাপাশি কয়েকজন জামায়াত সমর্থকও বিএনপিতে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. চাঁন মিয়া, সহ-সভাপতি খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজসহ মোট ৬১ জন নেতাকর্মী।

নবাগত নেতাকর্মীরা জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। পরে বিএনপি নেতাকর্মীরা ফুল দিয়ে তাদের আন্তরিকভাবে বরণ করে নেন।

এ সময় সদ্য যোগদানকারী জাতীয় পার্টি ও জামায়াত সমর্থকরা বলেন, খাগড়াছড়িতে বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার দেখে তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে তারা বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *