বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান

বিলাইছড়িতে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে প্রচারভিযান

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে রাঙামাটির বিলাইছড়িতে জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের গণভোট বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বিলাইছড়ি বাজার এলাকায় এক সংক্ষিপ্ত সভা ও প্রচারণার মাধ্যমে সাধারণ ভোটারদের ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচন ও গণভোটে সকলকে নির্বিঘ্নে ও সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।

প্রচার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ছালেহ আহমদ ভুইঁয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মোস্তাফা কামাল, বিলাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. নাদিম মাহমুদ, বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রতন চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক বাজার এলাকার সাধারণ মানুষ।

প্রচারাভিযানে ভোটারদের ভোটের গুরুত্ব, নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের পদ্ধতি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদানের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *