বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ

কক্সবাজার ও রামুতে যৌথ বাহিনীর অভিযান, ইয়াবা, নগদ টাকা, স্বর্ণালংকার ও অস্ত্র জব্দ

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজার সদর ও রামু উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ, স্বর্ণালংকার ও দেশীয় অস্ত্র জব্দ করেছে যৌথ বাহিনী। অভিযানে চারজনকে গ্রেফতার ও একজনকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদরের খরুলিয়া নয়াপাড়া ও ডেইঙ্গাপাড়া এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত শামসুন্নাহার ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে পাঁচটি দেশীয় অস্ত্র, ৬২১টি ইয়াবা বড়ি, নগদ ১৩ লাখ ২ হাজার ৫২০ টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, তিনটি ফাঁকা চেক, ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন ফোন, ১২টি ফাঁকা স্ট্যাম্প এবং সন্দেহজনক লেনদেন সংক্রান্ত কিছু নথি জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জব্দ নথিতে প্রায় ১১ কোটি টাকার লেনদেনের তথ্য রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, জব্দকৃত আলামতের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে একই দিনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু উপজেলার গর্জনিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে আরেকটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুম্মান হোসেন নামে একজন আরএসও সদস্যকে আটক করা হয়। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাকে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *