সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

খাগড়াছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, তিনজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক।।

খাগড়াছড়ি সদর উপজেলার কলাবাগান এলাকায় সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে মোঃ নুরুল আলম (৩৩)সহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুরুল আলমের পিঠের প্রায় ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দলগুলোর সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে মোঃ সাজ্জাদ ইসলাম সুজন (৩৭) ও মোঃ এরশাদ আলম (৩৫)-এর মালিকানাধীন দুটি আধা-পাকা বাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয় মালিকদের মধ্যে পার্থক্য দেখা দিয়েছে। ফায়ার সার্ভিসের স্থানীয় স্টেশন অফিসার মকুল কুমার নাথ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার লাখ টাকা হিসেবে অনুমান করেছেন, তবে বাড়ির মালিকসহ স্থানীয়রা প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন।

পরবর্তী সময়ে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দু হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *