শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙামাটির দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই জোন (৩৮ বীর) এর তত্ত্বাবধানে এই বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

এই ক্যাম্পেইনে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ চন্দ্রঘোনার রাইখালী ইউনিয়নের দুর্গম পানছড়ি, ধনুছড়ি, নারানগিরি উঁচু পাড়া ও লম্বাছড়িসহ বিভিন্ন এলাকার ৭৩ জন পাহাড়ি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। সেনাবাহিনীর একটি চৌকস চিকিৎসক টিম এই ক্যাম্পেইন পরিচালনা করেন।

সেনাবাহিনী সূত্র জানা যায়, পার্বত্য এলাকায় বসবাসরত পিছিয়ে পড়া ও দুস্থ জনগোষ্ঠীর কল্যাণে নিয়মিতভাবে চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ এবং বিভিন্ন প্রকার ত্রাণ সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এই মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *