শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)
রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় চিংম্রাসিং মারমা (১৫) নামের এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ জুন) আনুমানিক সকাল ১১টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিহার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোরী বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিহারপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় সাবেক ইউপি সদস্য উখ্যাই চৌধুরীর কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় চিংম্রাসিং মারমা। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়ি ফিরে আসেনি।
এদিকে কিশোরীর কোনো হদিস না পেয়ে রবিবার নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এই বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ জানান, শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় পরিবার একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং নিখোঁজ কিশোরীকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *