মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য আটক অসুস্থ কলেজছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া

রাস্তাঘাট সহ নানা অবকাঠামোর উন্নয়নে সাংবাদিকদের লিখনি অব্যাহত রাখতে হবে

ঈদগাঁও প্রতিনিধি।

ঈদগাঁও প্রতিনিধি।

সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবে জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা। নেতৃবৃন্দ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের লেখনীর স্বাধীনতা নিশ্চিত করতে চায়। তাদের মতে, সাংবাদিকতা নিবেদিত হবে দেশ ও জাতির সেবায়।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ঈদগাঁওতে অনুষ্ঠিত সাংবাদিকদের আনন্দ সম্মিলন ও প্রীতিভোজে অংশগ্রহণকারী সাংবাদিকরা এ প্রত্যয় ব্যক্ত করেন। জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা কমিটি তাদের নবযাত্রা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাংবাদিকদের পাশাপাশি আনন্দ যাত্রা ও প্রীতিভোজে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণী- পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথিরা সংগঠনটির জন্য শুভকামনা জানান।  তারা এ সংগঠনের সাংবাদিকদের ভবিষ্যৎ উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। উপস্থিত সুধী মহল অভিমত প্রকাশ করেন, এলাকার সার্বিক উন্নয়ন বিশেষ করে দরিদ্র, অসহায়, পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে কর্মরত সাংবাদিকদের সংবাদ সেবা প্রদান করতে হবে। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে শারীরিক ভাবে অক্ষম, প্রতিবন্ধী ও উন্নয়ন বঞ্চিত শ্রেণী- গোষ্ঠীর দৈনন্দিন দুঃখ-দুর্দশা, অভাব-অনটন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংবাদ মাধ্যমে তুলে ধরতে হবে। এলাকার কীর্তিমান, মেধাবী ও অগ্রসর মানুষের সফলতার কাহিনী প্রকাশ করতে হবে। স্থানীয় রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাপনা, হাট-বাজারের সুবিধা ও অসুবিধা, গণ -শৌচাগার, পানি নিষ্কাশন ব্যবস্থা সহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের মনোযোগ দিতে হবে। দূর্নীতি, অনিয়ম, অ-ব্যবস্থাপনা, অপরাধ প্রবণতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকরা নিরলস ভূমিকা রাখতে পারেন। নেশাময় সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে বলে মনে করেন আগত অতিথিরা।

আয়োজনে অতিথিদের শুভেচ্ছা জানান জাতীয় সাংবাদিক সংস্থা ঈদগাঁও উপজেলা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম সহ অন্য নেতৃবৃন্দ।

অংশগ্রহণকারী অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ঈদগাঁও ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আবু সিদ্দিক, ঈদগাঁও মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক এহসানুল হক, ঈদগাঁও আধুনিক হাসপাতালের কো-অর্ডিনেটর এবং হেড অফ মার্কেটিং আবছার কামাল, বিশিষ্ট ব্যবসায়ী তাওহীদুল করিম, চৌফলদণ্ডীর ইঞ্জিনিয়ার মামুন শরীফ, ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র প্রচার সম্পাদক হেলাল উদ্দিন, চিত্র শিল্পী নুরুল হুদা বাহারিসহ অনেকে।

সাংবাদিক সংস্থার অন্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সহ-সভাপতি এম, ছরওয়ার সিফা, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আমির চৌধুরী, সদস্য মোঃ আরিফুল ইসলাম, সদস্য হোসাইন শরীফসহ কমিটির অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *