বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

আলীকদম সেনা জোন কর্তৃক প্রতিবন্ধী মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো.জয়নাল আবেদীন, আলীকদম

মো.জয়নাল আবেদীন, আলীকদম

মানবিক মূল্যবোধ,সামাজিক দায়িত্ববোধ এবং জনগণের প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকারের অংশ হিসেবে আলীকদম সেনা জোনের উদ্যোগে প্রতিবন্ধী মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শীত মৌসুমে অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কষ্ট লাঘবের লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম বাজার এলাকায় উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর মোঃ আবুল হাসান পলাশ, পিএসসি, উপ-অধিনায়ক, আলীকদম জোন, আলীকদম বাজার কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ আনুমানিক ৮০–৯০ জন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই বাংলাদেশ সেনাবাহিনী ও আলীকদম সেনা জোনের এই মানবিক উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *