সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি জোরদার ও ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর সংহতি জোরদার ও ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তৈবাকলাই পাড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে তৈবাকলাই পাড়ার খেলার মাঠে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ‘আস্থা’ প্রকল্পের আওতায় আস্থা ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্ম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে তৈবাকলাই পাড়ার কার্বারী বিনয় ভূষণ ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য দেন গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য সমাপন ত্রিপুরা এবং সমাজকর্মী চারু বিকাশ ত্রিপুরা। বক্তারা ভোটাধিকার নিশ্চিতকরণ, সুনাগরিক হিসেবে দায়িত্ব পালনের গুরুত্ব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার ‘আস্থা’ প্রকল্পের ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশ ও কাপেরী চাকমা, খাগড়াছড়ি আস্থা ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খাগড়াছড়ি আস্থা ইয়ুথ গ্রুপের সদস্য মো. জাহিদুল ইসলাম ও প্রেমা চাকমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তৃণমূল উন্নয়ন সংস্থার রিপোর্টিং ও মনিটরিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা। তিনি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।

অনুষ্ঠানস্থলে ‘ভোট কেন্দ্রে যান, ভোট দিন’, ‘ভোটের অধিকার সবার সমান’, ‘যোগ্য প্রার্থীকেই দেবো ভোট’সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা সংবলিত পোস্টার প্রদর্শন করা হয়।

আলোচনা সভার আগে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ইয়ুথ গ্রুপের সদস্যরা ভোটাধিকার ও নাগরিক দায়িত্ব বিষয়ক একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠান শেষে প্রথমবারের ভোটার ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দিতে একটি মক ভোটিং কার্যক্রম পরিচালনা করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে তৃণমূল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ি পার্বত্য জেলার নয়টি উপজেলায় ‘আস্থা’ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলায় ৩০ সদস্যবিশিষ্ট ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে ভোটাধিকার ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *